WBCS, SSC, Railway ও PSC পরীক্ষার গুরুত্বপূর্ণ 2026 Current Affairs Set-2


Competitive Exam Current Affairs 2026 | WBCS, SSC, Railway ও PSC পরীক্ষার গুরুত্বপূর্ণ Current Affairs

⚡Click Here - 100 Current Affairs Set-1
⚡Click Here - 100 Current Affairs Set-3
⚡Click Here - 100 Current Affairs Set-4

 

1. সম্প্রতি কোন অভয়ারণ্যটি ভারতের ১০০তম রামসার সাইট হিসেবে ঘোষিত হয়েছে?

  • (A) ঘানা পক্ষী অভয়ারণ্য
  • (B) সমন পক্ষী অভয়ারণ্য
  • (C) জয়প্রকাশ নারায়ণ পক্ষী অভয়ারণ্য
  • (D) সুলতানপুর পক্ষী অভয়ারণ্য
সঠিক উত্তর: (C) জয়প্রকাশ নারায়ণ পক্ষী অভয়ারণ্য

2. ২০২৬ সালে বিশ্বব্যাংকের নতুন কার্যনির্বাহী পরিচালক হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন?

  • (A) অজয় বাঙ্গা
  • (B) নীলকণ্ঠ মিশ্র
  • (C) অমিতাভ কান্ত
  • (D) সৌরভ বিজয়
সঠিক উত্তর: (B) নীলকণ্ঠ মিশ্র

3. সম্প্রতি ভারতের নতুন আর্থিক পরিষেবা বিভাগের সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

  • (A) অজয় শেঠ
  • (B) বিবেক জোশী
  • (C) সঞ্জয় লোহিয়া
  • (D) রাজীব গৌবা
সঠিক উত্তর: (C) সঞ্জয় লোহিয়া

4. ২০২৬ সালের জুন মাসে কাকে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে?

  • (A) হান সুংসুক
  • (B) কিম ডক-হুন
  • (C) ইউন সুক-ইওল
  • (D) হান ডাক-সু
সঠিক উত্তর: (A) হান সুংসুক

5. সম্প্রতি কাকে ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (IB)-এর নতুন ডিরেক্টর বা প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে?

  • (A) সামন্ত গোয়েল
  • (B) রজনীকান্ত মিশ্র
  • (C) মহেশ দীক্ষিত
  • (D) তপনকুমার ডেকা
সঠিক উত্তর: (C) মহেশ দীক্ষিত

6. ২০২৬ সালের জুনে ভারতের জাতীয় সংগীত “বন্দে মাতরম্”-এর কততম বার্ষিকী স্মরণে বিশেষ ‘বন্দে মাতরম্ ক্যাম্প’-এর আয়োজন করা হয়েছে?

  • (A) ১০০তম
  • (B) ১২৫তম
  • (C) ১৫০তম
  • (D) ১৭৫তম
সঠিক উত্তর: (C) ১৫০তম

7. সম্প্রতি কোন রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র 'সারিন্দা' (Sarinda) জিআই (GI) ট্যাগ পেয়েছে?

  • (A) আসাম
  • (B) ত্রিপুরা
  • (C) মণিপুর
  • (D) মেঘালয়
সঠিক উত্তর: (B) ত্রিপুরা

8. সম্প্রতি আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে সর্বকালের যৌথ সর্বোচ্চ উইকেট শিকারি (৩৫৩টি উইকেট) কে হয়েছেন?

  • (A) রেণুকা সিং
  • (B) স্মৃতি মান্ধানা
  • (C) হরমনপ্রীত কৌর
  • (D) দীপ্তি শর্মা
সঠিক উত্তর: (D) দীপ্তি শর্মা

9. ২০২৬ সালের জুন মাসে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে 'আন্তর্জাতিক যোগ ও ধ্যান উৎসব ২০২৬' আয়োজন করা হয়েছে?

  • (A) পুদুচেরি
  • (B) জম্মু ও কাশ্মীর
  • (C) লাদাখ
  • (D) আন্দামান ও নিকোবর
সঠিক উত্তর: (C) লাদাখ

10. ২০২৬ সালে লন্ডনে সম্প্রতি কাকে 'UK - India Award' দিয়ে সম্মানিত করা হয়েছে?

  • (A) পীযূষ গোয়েল
  • (B) নির্মলা সীতারামন
  • (C) এস. জয়শঙ্কর
  • (D) নরেন্দ্র মোদি
সঠিক উত্তর: (A) পীযূষ গোয়েল

11. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সম্প্রতি কোন দেশ “গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন” সম্মাননা দিয়ে ভূষিত করেছে?

  • (A) শ্রীলঙ্কা
  • (B) সেশেলস
  • (C) মরিশাস
  • (D) মালদ্বীপ
সঠিক উত্তর: (B) সেশেলস

12. সম্প্রতি ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলাকে জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠাতে ভারত কোন বিশেষ অপারেশন চালু করেছে?

  • (A) অপারেশন গঙ্গোত্রী
  • (B) অপারেশন দোস্ত
  • (C) অপারেশন আমিস্তাদ
  • (D) অপারেশন করুণা
সঠিক উত্তর: (C) অপারেশন আমিস্তাদ

13. সম্প্রতি ২০২৬ সালের ‘US ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে’ ভারতের কোন খেলোয়াড় রৌপ্য পদক জিতেছেন?

  • (A) কিদাম্বি শ্রীকান্ত
  • (B) চিরাগ শেট্টি
  • (C) এইচ. এস. প্রণয়
  • (D) লক্ষ্য সেন
সঠিক উত্তর: (A) কিদাম্বি শ্রীকান্ত

14. ২০২৬ সালের জুন মাসে ভারতের NPCI কোন দেশে UPI পেমেন্ট পরিষেবা চালু করল?

  • (A) থাইল্যান্ড
  • (B) শ্রীলঙ্কা
  • (C) ভিয়েতনাম
  • (D) কম্বোডিয়া
সঠিক উত্তর: (D) কম্বোডিয়া

15. সম্প্রতি সৌদি আরবে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

  • (A) শ্রী বিনয় মোহন
  • (B) শ্রী কম্বোজ
  • (C) শ্রী বিপুল
  • (D) শ্রী তরণজিৎ সিং
সঠিক উত্তর: (C) শ্রী বিপুল

16. সম্প্রতি কোন স্থানে প্রথমবার ‘সিন্ধু কুম্ভ’ উৎসব শুরু হয়েছে?

  • (A) দ্রাস
  • (B) কার্গিল
  • (C) লেহ
  • (D) নুব্রা
সঠিক উত্তর: (C) লেহ

17. ভারতের কোন কেন্দ্রীয় মন্ত্রক সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ‘ইনডেক্স অফ সার্ভিসেস প্রোডাকশন’ (ISP) নামক নতুন অর্থনৈতিক সূচকটি চালু করতে চলেছে?

  • (A) পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক
  • (B) কর্পোরেট বিষয়ক মন্ত্রক
  • (C) অর্থমন্ত্রক
  • (D) বাণিজ্য ও শিল্প মন্ত্রক
সঠিক উত্তর: (A) পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক

18. জার্মানিতে অনুষ্ঠিত ২০২৬ সালের ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারত মোট কয়টি পদক জয় করেছে?

  • (A) ১৭
  • (B) ২০
  • (C) ১১
  • (D) ২৫
সঠিক উত্তর: (D) ২৫

19. বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন (CAB) সম্প্রতি কাকে তাদের 'ভিশন ২০২৮' কর্মসূচির প্রধান বোলিং কোচ হিসেবে নিযুক্ত করেছে?

  • (A) বরুণ অ্যারন
  • (B) অশোক দিন্দা
  • (C) লক্ষ্মীরতন শুক্লা
  • (D) মহম্মদ শামি
সঠিক উত্তর: (B) অশোক দিন্দা

20. ২০২৬ সালে পশ্চিমবঙ্গের রাজ্য বাজেটে সরকারি নিয়োগের ক্ষেত্রে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত রাখার কথা বলা হয়েছে?

  • (A) ১০%
  • (B) ২৩%
  • (C) ৩৩%
  • (D) ৫০%
সঠিক উত্তর: (C) ৩৩%

21. সম্প্রতি কেন্দ্র সরকার ভারতের সলিসিটর জেনারেল পদে কাকে পুনরায় নিযুক্ত করল?

  • (A) তুষার মেহতা
  • (B) কে. কে. বেণুগোপাল
  • (C) আর. ভেঙ্কটরমানি
  • (D) পি. কে. মিশ্র
সঠিক উত্তর: (A) তুষার মেহতা

22. সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা করেছেন?

  • (A) ইতালি
  • (B) ফ্রান্স
  • (C) যুক্তরাজ্য
  • (D) জার্মানি
সঠিক উত্তর: (C) যুক্তরাজ্য

23. বিশ্বের প্রথম ক্রিকেটার (পুরুষ ও মহিলা উভয় মিলিয়ে) হিসেবে ২০০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি (T-20) ম্যাচ খেলার ঐতিহাসিক রেকর্ড কে গড়লেন?

  • (A) হরমনপ্রীত কৌর
  • (B) রোহিত শর্মা
  • (C) বিরাট কোহলি
  • (D) স্মৃতি মান্ধানা
সঠিক উত্তর: (A) হরমনপ্রীত কৌর

24. ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি কোন দেশে অনুষ্ঠিত হলো?

  • (A) কানাডা
  • (B) মেক্সিকো
  • (C) ব্রাজিল
  • (D) আমেরিকা যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর: (B) মেক্সিকো

25. সম্প্রতি প্রয়াত ভারতীয় ক্রীড়াবিদ জসপাল রানা কোন খেলার সাথে যুক্ত ছিলেন?

  • (A) কুস্তি
  • (B) তিরন্দাজি
  • (C) শুটিং
  • (D) ভারোত্তোলন
সঠিক উত্তর: (C) শুটিং

26. FIFA বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলদাতা হিসেবে সম্প্রতি কে রেকর্ড গড়লেন?

  • (A) কিলিয়ান এমবাপে
  • (B) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
  • (C) নেইমার জুনিয়র
  • (D) লিওনেল মেসি
সঠিক উত্তর: (D) লিওনেল মেসি

27. ২০২৬ সালের জুনে কোন দেশ প্রথম মধ্য এশিয়ার দেশ হিসেবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB)-এর ১০ম সদস্য হিসেবে যোগ দিয়েছে?

  • (A) তাজিকিস্তান
  • (B) কাজাখস্তান
  • (C) উজবেকিস্তান
  • (D) কিরগিজস্তান
সঠিক উত্তর: (C) উজবেকিস্তান

28. ২৩তম কমনওয়েলথ গেমসের (CWG 2026) জন্য ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA) কাকে ভারতের ‘শেফ দ্য মিশন’ হিসেবে নিযুক্ত করেছে?

  • (A) রোহিত রাজপাল
  • (B) এম. সি. মেরি কম
  • (C) রঘুরাম আইয়ার
  • (D) ররি বেঙ্গানি
সঠিক উত্তর: (A) রোহিত রাজপাল

29. ২০২৬ সালের জুন মাসে নতুন দিল্লিতে ভারতের উপ-রাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণণ কর্তৃক উন্মোচিত হওয়া ‘Agatthiyar-The Unifier’ নামক বইটি কোন প্রাচীন ঋষির জীবন ও দর্শনকে কেন্দ্র করে লেখা হয়েছে?

  • (A) ঋষি বিশ্বামিত্র
  • (B) ঋষি অগস্ত্য
  • (C) ঋষি বশিষ্ঠ
  • (D) ঋষি ভরদ্বাজ
সঠিক উত্তর: (B) ঋষি অগস্ত্য

30. সম্প্রতি প্রকাশিত 'The Second Orbit' বইটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) যাওয়া কোন বিখ্যাত ভারতীয় মহাকাশচারীর স্মৃতিকথা বা জীবনী?

  • (A) গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা
  • (B) অঙ্গদ প্রতাপ
  • (C) রাকেশ শর্মা
  • (D) গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালকৃষ্ণণ নায়ার
সঠিক উত্তর: (A) গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা

31. ২০২৬ সালে কোন ভারতীয় সংরক্ষণবিদ ‘গ্রিন অস্কার’ নামে পরিচিত হুইটলি অ্যাওয়ার্ড জয় করেছেন?

  • (A) পারভীন শেখ
  • (B) ড. পূর্ণিমা দেবী বর্মন
  • (C) সুন্দরলাল বহুগুণা
  • (D) যাদব পায়েং
সঠিক উত্তর: (A) পারভীন শেখ

32. ২০২৬ সালের এপ্রিল মাসে নতুন জেলা ঘোষণার পর লাদাখের মোট জেলার সংখ্যা কত হয়েছে?

  • (A) ৩টি
  • (B) ১টি
  • (C) ৭টি
  • (D) ১০টি
সঠিক উত্তর: (C) ৭টি

33. ২০২৬ সালে অনুষ্ঠিত হতে চলা ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (IFFI) পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

  • (A) অনুরাগ কাশ্যপ
  • (B) আশুতোষ গোয়ারিকর
  • (C) করণ জোহর
  • (D) এস. এস. রাজামৌলি
সঠিক উত্তর: (B) আশুতোষ গোয়ারিকর

34. ২০২৬ সালের ৩১শে মে কে ভারতীয় নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন?

  • (A) ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন
  • (B) করমবীর সিং
  • (C) আর. হরি কুমার
  • (D) দীনেশ কে. ত্রিপাঠী
সঠিক উত্তর: (A) ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন

35. ২০২৬ বিশ্বকাপ কোন তিনটি দেশে অনুষ্ঠিত হচ্ছে?

  • (A) জার্মানি, ইতালি ও ফ্রান্স
  • (B) আমেরিকা, কানাডা ও মেক্সিকো
  • (C) নরওয়ে, সুইজারল্যান্ড ও সুইডেন
  • (D) আলজেরিয়া, মরক্কো ও বেলজিয়াম
সঠিক উত্তর: (B) আমেরিকা, কানাডা ও মেক্সিকো

36. ২০২৬ বিশ্বকাপে কয়টি দেশ অংশগ্রহণ করল?

  • (A) ৩২টি
  • (B) ১৪টি
  • (C) ৪৮টি
  • (D) ৩৬টি
সঠিক উত্তর: (C) ৪৮টি

37. জিনেদিন জিদানের ছেলে কোন দেশের ফুটবলার?

  • (A) আলজেরিয়া
  • (B) ফ্রান্স
  • (C) ইংল্যান্ড
  • (D) স্পেন
সঠিক উত্তর: (A) আলজেরিয়া

38. ২০২৬ বিশ্বকাপের প্রথম খেলা জুন মাসের কত তারিখে অনুষ্ঠিত হলো?

  • (A) ১০ই জুন
  • (B) ১৭ই জুন
  • (C) ৮ই জুন
  • (D) ১২ই জুন
সঠিক উত্তর: (D) ১২ই জুন

39. বিশ্বকাপে এখনো পর্যন্ত কোন দেশ সবচেয়ে বেশিবার বিশ্বকাপ অর্জন করেছে?

  • (A) আর্জেন্টিনা
  • (B) ব্রাজিল
  • (C) ফ্রান্স
  • (D) উরুগুয়ে
সঠিক উত্তর: (B) ব্রাজিল

40. ২০২৬ সালের মে মাসে তামিলনাড়ুর কততম মুখ্যমন্ত্রী হিসেবে সি. জোসেফ বিজয় শপথ গ্রহণ করেছেন?

  • (A) ৫ম
  • (B) ৬ষ্ঠ
  • (C) ৯ম
  • (D) ১০ম
সঠিক উত্তর: (C) ৯ম

41. ২০২৬ সালের ১২ই মে কে টানা দ্বিতীয়বারের জন্য আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন?

  • (A) হিমন্ত বিশ্ব শর্মা
  • (B) প্রফুল্ল কুমার মহন্ত
  • (C) সর্বানন্দ সোনোয়াল
  • (D) তরুণ গগৈ
সঠিক উত্তর: (A) হিমন্ত বিশ্ব শর্মা

42. ২০২৬ সালের মে মাসে কাকে পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে?

  • (A) আলাপন বন্দ্যোপাধ্যায়
  • (B) বি. পি. গোপালিকা
  • (C) মনোজ কুমার আগরওয়াল
  • (D) হরিকৃষ্ণ দ্বিবেদী
সঠিক উত্তর: (C) মনোজ কুমার আগরওয়াল

43. এন. রঙ্গস্বামী কততম বারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে সম্প্রতি শপথ গ্রহণ করেছেন?

  • (A) ৪র্থ
  • (B) ৫ম
  • (C) ৬ষ্ঠ
  • (D) ৭ম
সঠিক উত্তর: (B) ৫ম

44. ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক ডাইভিং অনুশীলন 'ISIN DIVEX 2026'-এর চতুর্থ সংস্করণ কোথায় আয়োজিত হয়েছে?

  • (A) কলম্বো
  • (B) বিশাখাপত্তনম
  • (C) ক্যান্ডি
  • (D) গোয়া
সঠিক উত্তর: (A) কলম্বো

45. ‘তাইওয়ান ট্রাভেলগ’ উপন্যাসের জন্য ২০২৬ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার কে জিতেছেন?

  • (A) লিন কিং
  • (B) ইয়াং শুয়াংজি
  • (C) বানু মুস্তাক
  • (D) (A) এবং (B) উভয়ই
সঠিক উত্তর: (D) (A) এবং (B) উভয়ই

46. কেরালার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে সম্প্রতি কে শপথ নিয়েছেন?

  • (A) কে. সুধাকরণ
  • (B) ভি. ভি. সতীশন
  • (C) ওমেন চ্যান্ডি
  • (D) পিনারাই বিজয়ন
সঠিক উত্তর: (B) ভি. ভি. সতীশন

47. বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ রক্ষায় ভারতের প্রথম 'গ্রিন মিথানল প্ল্যান্ট' কোথায় স্থাপিত হচ্ছে?

  • (A) মুম্বাই
  • (B) হলদিয়া
  • (C) দীনদয়াল বন্দর
  • (D) সুরাট
সঠিক উত্তর: (C) দীনদয়াল বন্দর

48. ভারতের প্রথম হাইড্রোজেন-চালিত শাটল বাস পরিষেবা সম্প্রতি কোথায় চালু করা হয়েছে?

  • (A) লাদাখ
  • (B) পুনে
  • (C) মুম্বাই
  • (D) দিল্লি
সঠিক উত্তর: (D) দিল্লি

49. সম্প্রতি কোন ভারতীয় বিজ্ঞানী লন্ডনের মর্যাদাপূর্ণ ‘রয়্যাল সোসাইটি’-র ফেলো হিসেবে নির্বাচিত হলেন?

  • (A) ড. গগনদীপ কাং
  • (B) ড. বলরাম ভার্গব
  • (C) ড. সৌম্য স্বামীনাথন
  • (D) ড. রণদীপ গুলেরিয়া
সঠিক উত্তর: (C) ড. সৌম্য স্বামীনাথন

50. সম্প্রতি কোন রাজ্য দেশের প্রথম AI মন্ত্রণালয় তৈরি করে ইতিহাস সৃষ্টি করল?

  • (A) তামিলনাড়ু
  • (B) কর্ণাটক
  • (C) কেরালা
  • (D) মহারাষ্ট্র
সঠিক উত্তর: (C) কেরালা

51. ২০২৬ সালের G-7 শীর্ষ সম্মেলনটি কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে?

  • (A) ফ্রান্স
  • (B) ভারত
  • (C) জাপান
  • (D) ইতালি
সঠিক উত্তর: (A) ফ্রান্স

52. সম্প্রতি কাকে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে?

  • (A) আলাপন বন্দ্যোপাধ্যায়
  • (B) সুব্রত গুপ্ত
  • (C) বি. পি. গোপালিকা
  • (D) হরিকৃষ্ণ দ্বিবেদী
সঠিক উত্তর: (B) সুব্রত গুপ্ত

53. সম্প্রতি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL)-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর (CMD) হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন?

  • (A) সোমা মণ্ডল
  • (B) শ্রী অনিলকুমার চৌধুরী
  • (C) ড. অমরেন্দু প্রকাশ
  • (D) ড. অশোককুমার পাণ্ডা
সঠিক উত্তর: (D) ড. অশোককুমার পাণ্ডা

54. সম্প্রতি প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা (AI Performance)-এর নিরিখে বিশ্বব্যাপী ভারতের স্থান কত?

  • (A) ১ম
  • (B) ৩য়
  • (C) ৪র্থ
  • (D) ৬ষ্ঠ
সঠিক উত্তর: (C) ৪র্থ

55. ২০২৬ সালে ভারতের কোন রাজ্য পুলিশ মর্যাদাপূর্ণ ‘প্রেসিডেন্টস পুলিশ কালার’ সম্মান লাভ করল?

  • (A) পশ্চিমবঙ্গ পুলিশ
  • (B) মেঘালয় পুলিশ
  • (C) আসাম পুলিশ
  • (D) সিকিম পুলিশ
সঠিক উত্তর: (D) সিকিম পুলিশ

56. ২০২৬ সালের ৫ই মে থেকে ১১ই মে পর্যন্ত সাংহাইতে অনুষ্ঠিত ‘আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ ২’-এ ভারতের মহিলা রিকার্ভ দল কোন পদক জয় করেছে?

  • (A) স্বর্ণপদক
  • (B) রৌপ্যপদক
  • (C) ব্রোঞ্জপদক
  • (D) কোনোটিই নয়
সঠিক উত্তর: (A) স্বর্ণপদক

57. ২০২৬ সালের মে মাসে দাবার ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ার গৌরব কে অর্জন করেছেন?

  • (A) অভিমন্যু মিশ্র
  • (B) গুকেশ ডি
  • (C) ফাউস্তিনো ওরো
  • (D) আর. প্রজ্ঞানানন্দ
সঠিক উত্তর: (C) ফাউস্তিনো ওরো

58. ২০২৬ সালের মে মাসে কে যুক্তরাজ্যের ইতিহাসে কনিষ্ঠতম ভারতীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে শপথ নিয়েছেন?

  • (A) ঋষি সুনাক
  • (B) প্রীতম সিং
  • (C) বরুণ ঘোষ
  • (D) তুষার কুমার
সঠিক উত্তর: (D) তুষার কুমার

59. সম্প্রতি কে ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’ (UIDAI)-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন?

  • (A) সৌরভ বিজয়
  • (B) আর. এস. শর্মা
  • (C) অমিত আগরওয়াল
  • (D) অলোক কুমার
সঠিক উত্তর: (A) সৌরভ বিজয়

60. ২০২৬ সালের মে মাসে প্রকাশিত ব্যাংকিং ক্ষেত্রের (Banking Sector) ওপর লেখা বিখ্যাত 'Better Never Stops' বইটি কার প্রথম আত্মপ্রকাশকারী (debut) বই?

  • (A) দীনেশ খারা
  • (B) শ্যাম শ্রীনিবাসন
  • (C) সন্দীপ বক্সী
  • (D) অতনু চক্রবর্তী
সঠিক উত্তর: (B) শ্যাম শ্রীনিবাসন

61. ২৫শে মে ২০২৬ তারিখে ভারতের প্রথম বেসরকারি মেডিকেল মিউজিয়াম ‘মিউজিয়াম অফ মেডিকেল আর্কাইভস’ কোথায় উদ্বোধন করা হয়েছে?

  • (A) থানে (মহারাষ্ট্র)
  • (B) বেঙ্গালুরু (কর্ণাটক)
  • (C) তিরুঅনন্তপুরম (কেরালা)
  • (D) চেন্নাই (তামিলনাড়ু)
সঠিক উত্তর: (C) তিরুঅনন্তপুরম (কেরালা)

62. সম্প্রতি কোন দেশ 'ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স' (IBCA)-এর ২৬তম সদস্য হিসেবে যোগ দেওয়ার ঘোষণা করেছে?

  • (A) সৌদি আরব
  • (B) কাতার
  • (C) সংযুক্ত আরব আমিরশাহী
  • (D) ওমান
সঠিক উত্তর: (A) সৌদি আরব

63. সম্প্রতি খবরে থাকা R-37M মিসাইলটি কোন দেশ তৈরি করেছে?

  • (A) ফ্রান্স
  • (B) মার্কিন যুক্তরাষ্ট্র
  • (C) রাশিয়া
  • (D) ইজরায়েল
সঠিক উত্তর: (C) রাশিয়া

64. সম্প্রতি কে মর্যাদাপূর্ণ ‘প্রফেসর এম. এস. স্বামীনাথন পুরস্কার ২০২৬’ পেয়েছেন?

  • (A) ড. রতন পাল
  • (B) ড. সি. এইচ. শ্রীনিবাস রাও
  • (C) ড. পি. কে. মিশ্র
  • (D) ড. এম. কে. দাস
সঠিক উত্তর: (B) ড. সি. এইচ. শ্রীনিবাস রাও

65. আরব সাগরে মোতায়েন করা ভারতের প্রথম ডেডিকেটেড পারমাণবিক ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং এবং সমুদ্র নজরদারি জাহাজের নাম কী?

  • (A) আইএনএস ধ্রুব
  • (B) আইএনএস বিক্রান্ত
  • (C) আইএনএস মার্মুগাও
  • (D) আইএনএস অরিহন্ত
সঠিক উত্তর: (A) আইএনএস ধ্রুব

66. অজিত নারায়ণ সম্প্রতি এশিয়ান সিনিয়র ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ কোন পদকটি জিতেছেন?

  • (A) স্বর্ণপদক
  • (B) রৌপ্যপদক
  • (C) ব্রোঞ্জপদক
  • (D) কোনোটিই নয়
সঠিক উত্তর: (C) ব্রোঞ্জপদক

67. কোন দেশ সম্প্রতি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির তেল কার্টেল সংস্থা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত ঘোষণা করেছে?

  • (A) ইরাক
  • (B) ইরান
  • (C) সৌদি আরব
  • (D) সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর: (D) সংযুক্ত আরব আমিরাত

68. ISSF বিশ্বকাপ ২০২৬-এ সম্প্রতি কে স্বর্ণপদক জিতেছেন?

  • (A) সিং সুরুচি
  • (B) এশা সিং
  • (C) মনু ভাকর
  • (D) রিদম সাঙ্গওয়ান
সঠিক উত্তর: (B) এশা সিং

69. কেন্দ্র সরকারের ‘ULLAS’ কর্মসূচির অধীনে ভারতের কোন রাজ্যকে দেশের ৫ম 'সম্পূর্ণ সাক্ষর' রাজ্য হিসেবে সম্প্রতি ঘোষণা করা হলো?

  • (A) সিকিম
  • (B) আসাম
  • (C) নাগাল্যান্ড
  • (D) মেঘালয়
সঠিক উত্তর: (A) সিকিম

70. সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে উপহার দেওয়া “শিরুই লিলি শাল” কোন উপজাতি সম্প্রদায়ের হস্তশিল্পের এক অনন্য নিদর্শন?

  • (A) খাসি সম্প্রদায়
  • (B) তাংখুল নাগা সম্প্রদায়
  • (C) বোড়ো সম্প্রদায়
  • (D) গারো সম্প্রদায়
সঠিক উত্তর: (B) তাংখুল নাগা সম্প্রদায়

71. সম্প্রতি প্রকাশিত 'The Library Man of India' বইটি কোন বিখ্যাত ব্যক্তিত্বের জীবনীর ওপর ভিত্তি করে লেখা হয়েছে?

  • (A) পি. এন. পানিক্কর
  • (B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • (C) ড. এ. পি. জে. আব্দুল কালাম
  • (D) রাজা রামমোহন রায়
সঠিক উত্তর: (A) পি. এন. পানিক্কর

72. কোন দেশ ২০২৬ সালের 'থমাস কাপ' (পুরুষ ব্যাডমিন্টন) খেতাব জিতেছে?

  • (A) চিন
  • (B) ফ্রান্স
  • (C) ভারত
  • (D) ডেনমার্ক
সঠিক উত্তর: (A) চিন

73. ১৭ই এপ্রিল ২০২৬ তারিখে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের কততম মৃত্যুবার্ষিকী পালিত হলো?

  • (A) ৫০তম
  • (B) ৫১তম
  • (C) ৪৫তম
  • (D) ৫২তম
সঠিক উত্তর: (B) ৫১তম

74. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোন দুটি শহরকে সংযুক্ত করার জন্য ৫৯৪ কিমি দীর্ঘ 'গঙ্গা এক্সপ্রেসওয়ে'-র উদ্বোধন করেছেন?

  • (A) বারাণসী ও দিল্লি
  • (B) দিল্লি ও মুম্বাই
  • (C) মিরাট ও প্রয়াগরাজ
  • (D) লখনউ ও মিরাট
সঠিক উত্তর: (C) মিরাট ও প্রয়াগরাজ

75. ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI)-এর নতুন ডেপুটি গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

  • (A) রোহিত জৈন
  • (B) সঞ্জয় মালহোত্রা
  • (C) স্বামীনাথন জানকিরামন
  • (D) টি. রবিশঙ্কর
সঠিক উত্তর: (A) রোহিত জৈন

76. ৯ই মে ২০২৬ পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের প্রথম মহিলা মন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করলেন?

  • (A) লকেট চট্টোপাধ্যায়
  • (B) রেখা পাত্র
  • (C) পূর্ণিমা চক্রবর্তী
  • (D) অগ্নিমিত্রা পাল
সঠিক উত্তর: (D) অগ্নিমিত্রা পাল

77. পশ্চিমবঙ্গের বর্তমান খাদ্যমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হলেন?

  • (A) নিশীথ প্রামাণিক
  • (B) সন্তু পান
  • (C) অশোক কীর্তনীয়া
  • (D) সজল ঘোষ
সঠিক উত্তর: (C) অশোক কীর্তনীয়া

78. কোন ভারতীয় ফুটবল দল ইন্ডিয়ান সুপার লিগ (ISL) চ্যাম্পিয়ন হলো?

  • (A) মোহনবাগান
  • (B) মুম্বাই
  • (C) ইস্টবেঙ্গল
  • (D) গোয়া
সঠিক উত্তর: (C) ইস্টবেঙ্গল

79. ২০২৬ সালে পুনর্গঠিত নীতি (NITI) আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

  • (A) রাজীব কুমার
  • (B) অমিতাভ কান্ত
  • (C) সুমন বেরি
  • (D) অশোককুমার লাহিড়ী
সঠিক উত্তর: (D) অশোককুমার লাহিড়ী

80. সম্প্রতি 'Yamaha Music India' তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করেছে?

  • (A) এ. আর. রহমান
  • (B) শঙ্কর মহাদেবন
  • (C) অরিজিৎ সিং
  • (D) সোনু নিগম
সঠিক উত্তর: (A) এ. আর. রহমান

81. সম্প্রতি ভারতের আইন ও বিচার মন্ত্রক দ্বারা উন্মোচিত ‘Nyaya Setu’ AI চ্যাটবটটির ম্যাসকটের নাম কী?

  • (A) দিশিকা
  • (B) দিশা
  • (C) প্রজ্ঞা
  • (D) ভারতী
সঠিক উত্তর: (A) দিশিকা

82. ২০২৬ সালের ১লা এপ্রিল নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা হওয়া 'আর্টেমিস ২' (Artemis II) মিশনে প্রথম কৃষ্ণাঙ্গ মহাকাশচারী হিসেবে কে গভীর মহাকাশ ভ্রমণের রেকর্ড গড়েছেন?

  • (A) ক্রিস্টিনা কোচ
  • (B) ভিক্টর গ্লোভার
  • (C) রিড ওয়াইজম্যান
  • (D) জেরেমি হ্যানসেন
সঠিক উত্তর: (B) ভিক্টর গ্লোভার

83. সম্প্রতি কাকে ইরাকের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে?

  • (A) ফুয়াদ মাসুম
  • (B) বারহাম সালিহ
  • (C) নিজার আমেদি
  • (D) আব্দুল লতিফ রশিদ
সঠিক উত্তর: (B) বারহাম সালিহ

84. ২০২৬ সালে মায়ামি ওপেন মহিলা সিঙ্গলস খেতাব কে জিতেছেন?

  • (A) কোকো গফ
  • (B) আরিনা সাবালেঙ্কা
  • (C) এলেনা রিবাকিনা
  • (D) ইগা সোয়াতেক
সঠিক উত্তর: (B) আরিনা সাবালেঙ্কা

85. সম্প্রতি প্রস্তাবিত ১৩১তম সংবিধান সংশোধনী বিল ২০২৬-এর মূল উদ্দেশ্য কী?

  • (A) নতুন রাজ্য গঠন
  • (B) আয়কর হার পরিবর্তন
  • (C) সরকারি চাকরির বয়স বৃদ্ধি
  • (D) লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি করা
সঠিক উত্তর: (D) লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি করা

86. ২০২৬ সালে মায়ামি ওপেন পুরুষ সিঙ্গলস খেতাব কে জয় করেছেন?

  • (A) জানিক সিনার
  • (B) দানিল মেদভেদেভ
  • (C) কার্লোস আলকারাজ
  • (D) নোভাক জোকোভিচ
সঠিক উত্তর: (A) জানিক সিনার

87. ২০২৬ সালের এপ্রিল মাসে ভারতের কোন রাজ্য স্কুলছুট কমাতে এবং ভর্তি বাড়াতে 'স্কুল চলে হাম' (School Chalen Hum) অভিযান চালু করেছে?

  • (A) বিহার
  • (B) মধ্যপ্রদেশ
  • (C) গুজরাট
  • (D) উত্তরপ্রদেশ
সঠিক উত্তর: (B) মধ্যপ্রদেশ

88. ওয়ার্ল্ড আর্চারি (World Archery)-তে সম্প্রতি কাকে ‘প্যারা আর্চার অফ দ্য ইয়ার ২০২৫’ সম্মানে ভূষিত করা হয়েছে?

  • (A) রাকেশ কুমার
  • (B) হরবিন্দর সিং
  • (C) শীতল দেবী
  • (D) পূজা জাত্যান
সঠিক উত্তর: (C) শীতল দেবী

89. সম্প্রতি নেপালের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হয়েছেন, যিনি দিল্লি AIIMS-এ দীর্ঘদিন নার্স ছিলেন?

  • (A) নেমচা কিপগেন
  • (B) কল্পনা সোরেন
  • (C) সবিতা ভাণ্ডারী
  • (D) নিশা মেহতা
সঠিক উত্তর: (D) নিশা মেহতা

90. ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL)-এর চেয়ারম্যান ও এমডি হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

  • (A) রাজেশ ভার্মা
  • (B) সঞ্জয় খান্না
  • (C) অরবিন্দ সিং
  • (D) বিজয় কুমার
সঠিক উত্তর: (B) সঞ্জয় খান্না

91. ৮ই এপ্রিল ২০২৬ নীতি (NITI) আয়োগের প্রকাশিত এগ্রিকালচারাল মার্কেটিং রিফর্ম ইনডেক্সে কোন রাজ্য প্রথম হয়েছে?

  • (A) পাঞ্জাব
  • (B) গুজরাট
  • (C) মহারাষ্ট্র
  • (D) রাজস্থান
সঠিক উত্তর: (C) মহারাষ্ট্র

92. সম্প্রতি ২০২৬ সালে কোন টেনিস তারকা ইন্ডিয়ান ওয়েলস এবং মায়ামি ওপেন জিতে মর্যাদাপূর্ণ ‘সানশাইন ডাবল’ সম্পন্ন করেছেন?

  • (A) রাফায়েল নাদাল
  • (B) জানিক সিনার
  • (C) কার্লোস আলকারাজ
  • (D) নোভাক জোকোভিচ
সঠিক উত্তর: (B) জানিক সিনার

93. আইপিএলের (IPL) ইতিহাসে প্রথম ফাস্ট বোলার হিসেবে ২০০টি উইকেট নেওয়ার রেকর্ড সম্প্রতি কে গড়েছেন?

  • (A) মহম্মদ শামি
  • (B) লাসিথ মালিঙ্গা
  • (C) জসপ্রীত বুমরাহ
  • (D) ভুবনেশ্বর কুমার
সঠিক উত্তর: (D) ভুবনেশ্বর কুমার

94. ২০২৬ সালের ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজে কত মিটার জাম্প দিয়ে মুরলী শ্রীশঙ্কর স্বর্ণপদক জিতেছেন?

  • (A) ৮.১৫ মিটার
  • (B) ৮.৩৬ মিটার
  • (C) ৮.২২ মিটার
  • (D) ৮.০০ মিটার
সঠিক উত্তর: (A) ৮.১৫ মিটার

95. ২০২৬ সালের এপ্রিলে কাকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে?

  • (A) দীনেশ ত্রিবেদী
  • (B) প্রণয় ভার্মা
  • (C) বিক্রম দোরাইস্বামী
  • (D) হর্ষবর্ধন শ্রিংলা
সঠিক উত্তর: (A) দীনেশ ত্রিবেদী

96. ২০২৬ সালের এপ্রিল মাসে কোন দেশ ২০৩০ সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি (Nuclear Reactor) স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে?

  • (A) ভারত
  • (B) চিন
  • (C) মার্কিন যুক্তরাষ্ট্র
  • (D) রাশিয়া
সঠিক উত্তর: (C) মার্কিন যুক্তরাষ্ট্র

97. ২০২৬ সালে ‘TIME’ ম্যাগাজিনের বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে কে স্থান পেয়েছেন?

  • (A) রণবীর সিং
  • (B) রণবীর কাপুর
  • (C) আয়ুষ্মান খুরানা
  • (D) কার্তিক আরিয়ান
সঠিক উত্তর: (B) রণবীর কাপুর

98. ২০২৬ এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের আয়ুষ শেট্টি কোন পদক জয় করেছেন?

  • (A) সোনা
  • (B) রুপো
  • (C) ব্রোঞ্জ
  • (D) কোনোটিই নয়
সঠিক উত্তর: (B) রুপো

99. কোন রাজ্য সরকার বিপথগামী ও পরিত্যক্ত গবাদি পশু ব্যবস্থাপনার জন্য ‘গৌধন যোজনা’ (Gaudhan Yojana) চালু করেছে?

  • (A) বিহার
  • (B) ঝাড়খণ্ড
  • (C) ছত্তিশগড়
  • (D) মধ্যপ্রদেশ
সঠিক উত্তর: (C) ছত্তিশগড়

100. ক্রীড়া সম্পর্কের ১০০ বছর উদ্যাপনের জন্য সম্প্রতি কোন দুটি দেশ শতবর্ষী ক্রীড়া সহযোগিতা কর্মসূচি চালু করেছে?

  • (A) ভারত ও নিউজিল্যান্ড
  • (B) ভারত ও ইংল্যান্ড
  • (C) ভারত ও দক্ষিণ আফ্রিকা
  • (D) ভারত ও অস্ট্রেলিয়া
সঠিক উত্তর: (A) ভারত ও নিউজিল্যান্ড

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন