Let's begin —চলো শুরু করি :
♣︎ What do you see in the picture?
ছবিতে তুমি কী দেখতে পাচ্ছো?
Ans. The old and sick man is lying in the bed. His daughter is sitting at the feet of the Emperor.
বৃদ্ধ ও অসুস্থ মানুষটি বিছানায় শুয়ে আছেন। তাঁর মেয়ে সম্রাটের পায়ের কাছে বসে আছে।
♣︎ What do you think the man is gazing at?
লোকটি কীসের দিকে তাকিয়ে আছে বলে মনে করো?
Ans. He is gazing at the Taj Mahal .
তিনি তাজমহলের দিকে তাকিয়ে আছেন ৷
♣︎ Who is with the man?
লোকটির সঙ্গে কে রয়েছে?
Ans. His daughter, Jahanara, is with the man.
তাঁর কন্যা জাহানারা লোকটির সঙ্গে রয়েছে।
Phulmani is a Santhal girl. Her house is in a village. Have you ever been to her house? There are beautiful pictures painted on the wall both outside and inside her house. All her neighbours have painted on their doorways and interiors. There are pictures of trees, flowers and birds on the walls and floors. Phulmani, like her elders, loves to paint on the mud walls. She uses many colours. Her teachers told her that even in ancient India, people used to paint inside the caves and on the rocks of hills. The rock paintings of Bhimbetka are more than twenty thousand years old. They are red, white, green or yellow in colour. Phulmani has never been to Bhimbetka to see the rock paintings of ancient men. But she has heard stories about the famous rock paintings from her teacher.
☀ বাংলা অনুবাদ : ফুলমণি একটি সাঁওতালি মেয়ে। সে একটি গ্রামে থাকে। তোমরা কী কখনো ওর বাড়িতে গেছ? ওর বাড়ির দেওয়ালগুলোতে খুব সুন্দর ছবি আঁকা আছে। ওর সমস্ত প্রতিবেশীরাও তাদের দরজার মুখে ও বাড়ির ভিতরে ছবি এঁকে রেখেছে। দেওয়াল ও মেঝেতে গাছ, ফুল, পাখির ছবি তাতে আঁকা রয়েছে। বড়োদের মতো সে মাটির দেওয়ালে আঁকতে ভালোবাসে। সে তার ছবিতে অনেক রঙ ব্যবহার করে। ওর শিক্ষকরা ওকে বলেছেন যে, প্রাচীন ভারতেও মানুষ গুহার ভিতরে ও পাহাড়ে পাথরের ওপর ছবি আঁকত। ভীমবেটকার পাথর চিত্রগুলি প্রায় ২০ হাজার বছরেরও বেশি পুরানো। সেগুলির রঙ ছিল লাল, সাদা, সবুজ বা হলুদ। ফুলমণি কখনো ভীমবেটকায় এসব প্রাচীন মানুষদের আঁকা ছবি দেখতে যায়নি। কিন্তু সে ওর শিক্ষকদের কাছ থেকে এসব বিখ্যাত ছবিগুলির বিষয়ে শুনেছে।
One day, her teacher showed her a picture. She came to know that it was the picture of a very famous cave painting of our country. Do you want to see that painting? Here it is:
This is one of the paintings found in the Ajanta caves. It is a fresco. Almost two thousand years ago, some great Indian artists painted inside the caves of Ajanta and Ellora. Our country is the home to many religions. Hinduism, Buddhism and Jainism appear together in the sculptures of Ellora. Down the ages many great artists painted inside many other temples and churches of our country.
☀ বাংলা অনুবাদ : একদিন তার শিক্ষক তাকে একটি ছবি দেখালেন। সে জানল যে ছবিটি আমাদের দেশের একটি বিখ্যাত গুহাচিত্রের। তোমরা কী সেই ছবিটি দেখতে চাও? ছবিটি এইরকম :
এই ছবিটি অজন্তা গুহার ছবিগুলির মধ্যে একটি। এগুলি হল প্রাচীর চিত্র। প্রায় দু হাজার বছর আগে, ভারতের কিছু অসাধারণ চিত্রকর অজন্তা ও ইলোরার গুহাগুলির মধ্যে চিত্রগুলি এঁকেছিলেন। আমাদের দেশ বহু ধর্মের বাসস্থান। হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের লোকেদের একসঙ্গে ইলোরার ওই ভাস্কর্যগুলিতে দেখা যায়। যুগ যুগ ধরে বহু বিখ্যাত শিল্পীরা আমাদের দেশের মন্দির ও গির্জার ভিতর ছবি এঁকেছেন।
Little Phulmani is surprised to know that many of the Indian dance forms started within the temples. Phulmani is a natural dancer. She loves to dance to the rhythm of the drum like all the other members of her community. Her teacher said that folk dance is a popular art form among the various communities of India. The Punjabis love the Bhangra dance. In the same way, Dandiya is popular in Gujrat, Bihu in Assam and Chhau in West Bengal. Phulmani loves to watch Chhau dance performed during festivals. The performers wear masks. They shake their heads and jump in the air in harmony with music. Phulmani always cries out in joy at the end of a Chhau dance performance.
☀ বাংলা অনুবাদ : ছোট্ট ফুলমণি এটা জেনে অবাক হল যে ভারতীয় নৃত্যের রীতি বেশির ভাগই মন্দির থেকেই শুরু হয়েছে। ফুলমণি একজন স্বাভাবিক নর্তকী। মাদলের ছন্দের সঙ্গে সে নাচতে ভালোবাসে, যেমন ওর সম্প্রদায়ের অন্যান্য সদস্যরা নাচেন। তার শিক্ষক তাকে বলেছেন ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে লোকনৃত্য খুবই জনপ্রিয়। পাঞ্জাবিরা ভাংরা নাচ ভালোবাসে। ঠিক একইভাবে গুজরাটে ডান্ডিয়া, অসমে বিহু, পশ্চিমবঙ্গে ছৌ নাচ জনপ্রিয়। উৎসবের সময় ফুলমণি ছৌ নাচ দেখতে ভালোবাসে। নৃত্যশিল্পীরা মুখোশ পরে থাকে। তারা সংগীতের সুরে তাল রেখে তাদের মাথা নাড়ায় ও শূন্যে লাফায়। ছৌ নাচের শেষে ফুলমণি আনন্দে উচ্ছ্বসিত হয়ে কেঁদে ওঠে।
Tick the correct answer
সঠিক উত্তরে টিক চিহ্ন দাও :
(1) The rock paintings of Bhimbetka are more than-
ভীমবেটকার প্রাচীর চিত্র পুরনো প্রায়—
(i) 1,000 years. (ii) 20,000 years. (iii) 12,000 years old.
Ans.√ (ii) 20,000 years.
(2) Ajanta is famous for-
অজন্তা বিখ্যাত হওয়ার কারণ—
(i) cave paintings. (ii) wood paintings. (iii) canvas paintings.
Ans. √ (i) cave paintings.
(3) Bihu is a popular folk dance of
বিহু এই জায়গার জনপ্রিয় লোকনৃত্য—
(i) Punjab. (ii) Assam. (iii) West Bengal.
Ans. √ (ii) Assam.

Let's supply the missing information :
হারিয়ে যাওয়া তথ্যগুলি জোগান দাও :
(1) The primary colours used in the rock paintings at Bhimbetka are red and yellow. ভীমবেটকার প্রস্তর চিত্রে যে রং ব্যবহার হয়েছিল তা হল লাল, হলুদ।
(2) Most of the Indian dances originated from temples.
বেশির ভাগ ভারতীয় নৃত্যই মন্দির থেকেই সৃষ্টি হয়েছে।
(3) Sculptures are found in Ellora Caves.
ইলোরার গুহায় বিভিন্ন ধরনের ভাস্কর্য দেখা যায়।
(4) In the caves of Ajanta we find fresco.
অজন্তার গুহায় আমরা প্রাচীর চিত্র দেখতে পাই।
হারিয়ে যাওয়া তথ্যগুলি জোগান দাও :
(1) The primary colours used in the rock paintings at Bhimbetka are red and yellow. ভীমবেটকার প্রস্তর চিত্রে যে রং ব্যবহার হয়েছিল তা হল লাল, হলুদ।
(2) Most of the Indian dances originated from temples.
বেশির ভাগ ভারতীয় নৃত্যই মন্দির থেকেই সৃষ্টি হয়েছে।
(3) Sculptures are found in Ellora Caves.
ইলোরার গুহায় বিভিন্ন ধরনের ভাস্কর্য দেখা যায়।
(4) In the caves of Ajanta we find fresco.
অজন্তার গুহায় আমরা প্রাচীর চিত্র দেখতে পাই।
Last Sunday little Phulmani went to see a jatra with her parents. Phulmani was thrilled to see the jatra. The next day when she narrated the story of the performance to the class, her teacher said that jatra is actually a kind of folk theatre. This kind of theatre is performed under different names in different parts of our country. It is called tamasha in Maharashtra, nautanki in North India and jatra in Bengal. Most of these folk theatres are based on mythological incidents or characters.
☀ বাংলা অনুবাদ : গত রবিবার ফুলমণি তার বাবা-মায়ের সঙ্গে যাত্রা দেখতে গিয়েছিল। ফুলমণি যাত্রা দেখে খুব উত্তেজিত হয়েছিল। পরের দিন যখন সে শ্রেণিতে যাত্রার গল্প বর্ণনা করছিল, ওর শিক্ষক বললেন যে যাত্রা হল আসলে একধরনের লোকনাটক। এই ধরনের নাটক আমাদের দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন নামে অভিনীত হয়। মহারাষ্ট্রে একে বলে তামাশা, উত্তর ভারতে নৌটঙ্কি ও পশ্চিমবাংলায় যাত্রা।এই লোকনাটকগুলির বেশির ভাগই পৌরাণিক চরিত্র বা ঘটনার ওপর ভিত্তি করে রচিত।
India has a rich heritage of classical dance. There are many classical dance forms, and each deals with some mythological narrative. The dancers wear colourful dresses and dance in harmony with music. Dramatics is an essential part of the Indian classical dance tradition. Kathak is a dance of North India, while Bharatnatyam, Mohiniattyam, Kuchipuri and Kathakali are all from South India. Manipuri and Odissi dance are dance forms of Eastern India. Such a wide variety of dance forms cannot be found anywhere else in the world.
☀ বাংলা অনুবাদ : উচ্চমানের (ধ্রুপদী) নৃত্য ভারতের উত্তরাধিকার সূত্রেই রয়েছে। সেখানে অনেক ধ্রুপদি নৃত্যরীতি আছে এবং প্রত্যেকটি কিছু পৌরাণিক বিষয়ে বর্ণনা দেয়। নর্তকরা রঙিন পোশাক পরে ধ্রুপদি সংগীতের সঙ্গে ছন্দের তালে নাচে। ভারতীয় ধ্রুপদি নৃত্যের ঐতিহ্যে নাটক এক জরুরি অংশ। কত্থক হল উত্তর ভারতের একটি নাচের রূপ, আবার দক্ষিণ ভারতের নাচগুলির মধ্যে আছে ভরতনাট্যম, মোহিনীআট্যম, কুচিপুড়ি ও কথাকলি। মণিপুরী ও ওডিশি নাচ পূর্ব ভারতের নৃত্যকলা। নাচের এতো রকমের বৈচিত্র্য পৃথিবীর অন্য কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না।
Dance and music have always been integral to the Indian culture. Phulmani has a sweet voice. She believes that she can sing in harmony with musical instruments, like sitar, tabla, sarengi, drum, and so on. Phulmani came to know that the Indian kings and rulers patronised classical music and dance in their courts. Emperor Akbar loved to listen to the songs of Tansen. Our country is so big that we have many different styles of classical music like Hindustani and Carnatic. Each of these styles grew in temples and developed down the ages.
☀ বাংলা অনুবাদ : নৃত্য ও সঙ্গীত ভারতীয় সংস্কৃতিকে সম্পূর্ণ রূপ দান করেছে। ফুলমণির কণ্ঠস্বর খুব মিষ্টি। সে বিশ্বাস করে যে সে সেতার, তবলা, সারেঙ্গী, বাদ্যযন্ত্র প্রভৃতির সঙ্গে সুর মিলিয়ে সহজেই গাইতে পারে। ফুলমণি জানতে পারল যে ভারতীয় রাজা বা শাসকরা ধ্রুপদি সংগীত ও নৃত্য প্রভৃতির পৃষ্ঠপোষকতা করতেন। সম্রাট আকবর তানসেনের গান শুনতে ভালোবাসতেন। আমাদের দেশটা এতো বিশাল যে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের ধ্রুপদি সংগীত আছে যেমন হিন্দুস্তানি বা কর্নাটকি। এর প্রত্যেকটা ঘরানা মন্দিরে সৃষ্টি হয়েছিল ও যুগ যুগ ধরে উন্নত হয়েছে।
Phulmani is proud to be an Indian. She has heard that our country is full of great monuments, forts and wonderful architectures. She has seen the picture of the Taj Mahal. It is one of the seven wonders of the world. The fort at Agra and the Red fort in Delhi are also worth seeing. The huge gateway or Buland Darwaza, built by Emperor Akbar, at Fatepur Sikri is also among the monuments that Phulmani wishes to see. She hopes that some day she will be able to travel all over India and see all the fascinating monuments.
☀ বাংলা অনুবাদ : ফুলমণি একজন ভারতীয় হিসেবে গর্বিত। সে শুনেছে যে আমাদের দেশ প্রচুর বিশাল স্মৃতিসৌধ, দুর্গ ও চমৎকার সব স্থাপত্য দ্বারা পূর্ণ। সে তাজমহলের ছবি দেখেছে। এটা পৃথিবীর সাতটি আশ্চর্যের মধ্যে একটি। আগ্রার দুর্গ ও দিল্লির লালকেল্লাও মূল্যবান দর্শনীয় স্থান। ফতেপুর সিক্রির বিশাল দরজা বা বুলন্দ দরওয়াজা যেটা সম্রাট আকবরের তৈরি সৌধ ফুলমণি তা দেখতে চায়। সে আশা করে একদিন সে সারা ভারত ভ্রমণ করবে এবং এসব মুগ্ধকর স্মৃতিসৌধগুলি দেখবে।
Write T for true and F for false sentences in the given boxes
প্রদত্ত বাক্সগুলির মধ্যে সত্য বাক্যের জন্য "T" ও মিথ্যাবাক্যের জন্য "F" লেখো :
(1) In India there are many types of classical dances.
ভারতে ধ্রুপদি নৃত্যের অনেক ভাগ আছে।
Answer. T
(2) Kathakali dance originated in northern India.
কথাকলি নৃত্য উত্তর ভারতে উদ্ভূত হয়েছে।
Answer. F
(3) Sitar is a musical instrument.
সেতার একটি বাদ্যযন্ত্র।
Answer. T
(4) In India there is only one form of classical music.
ভারতে গ্রুপদি সংগীত শুধুমাত্র একরকমেরই দেখা যায়।
Answer. F
(5) Tansen was a great vocalist.
তানসেন ছিলেন একজন বিখ্যাত গায়ক।
Answer. T
Let's write the answers to these questions
এবার এই প্রশ্নগুলির উত্তর লেখা যাক :
(1) Which country has a rich heritage of classical dance?
কোন দেশের গ্রুপদি নৃত্যের এক ঐতিহ্য রয়েছে?
Ans. India has a rich heritage of classical dance.
ভারতের ধ্রুপদি নৃত্যের এক ঐতিহ্য রয়েছে।
(2) What is an essential part of Indian classical dance?
ভারতীয় গ্রুপদি নৃত্যে সবচেয়ে জবুরি অংশ কোনটি?
Ans. Dramatics is an essential part of Indian classical dance.
ভারতীয় ধ্রুপদি নৃত্যে নাটক হল একটি জরুরি অংশ।
(3) Who loved to listen to the songs of Tansen?
তানসেনের গান শুনতে কে ভালোবাসতেন?
Ans. Emperor Akbar loved to listen to the songs of Tansen.
সম্রাট আকবর তানসেন-এর গান শুনতে ভালোবাসতেন।
(4) Which monument in India is among the seven wonders of the world?
ভারতে পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম কোনটি?
Ans. Taj Mahal in India is among the seven wonders of the world.
ভারতে তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম।
(5) What is 'Buland Darwaza'?
বুলন্দ দরওয়াজা কী?
Ans. Buland Darwaza is a huge gateway which was built by Emperor Akbar at Fatepur Sikri at Agra.
বুলন্দ দরওয়াজা হল একটা বিশাল তোরণদ্বার যেটা সম্রাট আকবর আগ্রার ফতেপুর সিক্রিতে তৈরি করিয়েছিলেন।
(6) Name the folk theatres of
এই জায়গাগুলির লোকনাটকের নাম বলো—
(a) Maharashtra. (b) Bengal. (c) North India.
Ans. (a) Maharashtra-Tamasha (তামাশা), (b) Bengal-Jatra (যাত্রা), (c) North India-Noutonki (নৌটঙ্কি)।
India is a country of dances. Find the names of these dances in this maze.
ভারত হল একটি নৃত্যের দেশ। এই ধাঁধা থেকে ওই নাচের নামগুলি খুঁজে বের করো।

Answer 👇
1. Kuchipuri
2. Mohiniattyam
3. Manipuri
4. Kathakali
5. Kathak
6. Bharatnatyam
7. Odissi.
Write the opposites of the words given in the clues. You can find the answers in the text :
Clues :
Down : —নীচে :
(4) opposite of same.
Ans. Different
Across : —পাশাপাশি :
(1) opposite of good.
(2) opposite of ugly.
(3) opposite of rare.
Ans. Evil, Beautiful, Common
Write five sentences about the Taj Mahal using the following hints
সে নীচের সুত্রগুলি ব্যবহার করে তাজমহল সম্বন্ধে পাঁচটি বাক্য লেখো :
Hints situated at Agra-beside river Yamuna-built of marble-tomb of Shah Jahan and Mumtaz Mahal-one of the seven wonders of the world. (আগ্রাতে অবস্থিত – যমুনা নদীর
ধারে-মার্বেল পাথর দ্বারা নির্মিত - শাহজাহান ও মমতাজ মহলের সমাধি-পৃথিবীর সাতটি আশ্চর্যের অন্যতম।)
Ans. Taj Mahal
1. The Taj Mahal is situated at Agra. 2. It is beside river Yamuna. 3. It was built of marble. 4. It was built on the tomb of Shah Jahan and Mumtaz Mahal. 5. It is one of the seven wonders of the world.
Let's replace the bold words with a Personal pronoun
(মোটা অক্ষরের শব্দগুলির বদলে ব্যক্তিবাচক সর্বনাম লেখো) :
(1) Jairam is a boy. Jairam studies in class V.
জয়রাম একটি ছেলে। জয়রাম পঞ্চম শ্রেণিতে পড়ে।
Ans. Jairam is a boy. He studies in class V
জয়রাম হল একটি ছেলে। সে পঞ্চম শ্রেণিতে পড়ে।
(2) This is a dog. The dog guards our house.
এটি একটি কুকুর। কুকুরটি আমাদের বাড়ি পাহারা দেয়।
Ans. This is a dog. It guards our house.
এটি একটি কুকুর। এটি আমাদের বাড়ি পাহারা দেয়।
(3) Munmun is a little girl. Munmun goes to school everyday.
মুনমুন একটি ছোটো মেয়ে। মুনমুন রোজ স্কুলে যায়।
Ans. Munmun is a little girl. She goes to school everyday.
মুনমুন একটি ছোটো মেয়ে। সে রোজ স্কুলে যায়।
(4) Ranu, James and Imran are friends. Ranu, James and Imran play together.
রানু, জেমস ও ইমরান বন্ধু। রানু, জেমস ও ইমরান একসঙ্গে খেলে।
Ans. Ranu, James and Imran are friends. They play together.
রানু, জেমস ও ইমরান বন্ধু। তারা একসঙ্গে খেলে।
(5) We go to the city by bus. The bus goes fast.
আমরা বাসে করে শহরে যাই। বাসটি খুব দ্রুত যায়।
Ans . We go to the city by bus. It goes fast.
আমরা বাসে করে শহরে যাই। এটি খুব দ্রুত যায়।
(6) I have a mynah. The mynah can talk.
আমার একটি ময়না আছে। ময়নাটি কথা বলতে পারে।
Ans. I have a mynah. It can talk.
আমার একটি ময়না আছে। এটি কথা বলতে পারে।
(7) My father has a cycle. The cycle is red in colour.
আমার বাবার একটি সাইকেল আছে। সাইকেলটি লাল রঙের।
Ans. My father has a cycle. It is red in colour.
আমার বাবার একটি সাইকেল আছে। এটি লাল রঙের।
Let's underline the right answers:
1. Rabi has a little pet dog. He loves[her/his/their] pet dog.
2. I read in class V. [My/Their/His] school is nearby.
3. Rina is my classmate. [His/Her/Its] house is near [its/their/our]school.
4. My father is a painter. There are many paintings in [his/their/our] house.
5. My cousin sings well. [Their/Our/His] school has a music teacher.
6. My dog wags [our/its/her] tail when it sees me.
Let's fill in the blanks with Personal pronouns and Possessive pronouns :
পার্সোনাল প্রোনাউন ও পজেসিভ প্রোনাউন দিয়ে শূন্যস্থান পূরণ করা যাক :
- The caves of Ajanta are famous for their fresco paintings. অজন্তার গুহাগুলি তাদের ফ্রেস্কো চিত্রকর্মের জন্য বিখ্যাত।
- Uday Shankar was a famous Bengali dancer. He travelled all over the world with his troupe. উদয় শঙ্কর একজন বিখ্যাত বাঙালি নৃত্যশিল্পী ছিলেন। তিনি তাঁর দল নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন।
- Nandalal Bose was a great painter. We find his drawings in ‘Sahaj Path’. He was very close to Rabindranath Tagore. নন্দলাল বসু একজন মহান চিত্রশিল্পী ছিলেন। আমরা ‘সহজ পাঠ’-এ তাঁর আঁকা ছবি পাই। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের খুব ঘনিষ্ঠ ছিলেন।
- We are proud of our greatest poet, Rabindranath Tagore. He was also a great painter. আমরা আমাদের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গর্বিত। তিনিও একজন মহান চিত্রশিল্পী ছিলেন।
- Taj Mahal was built in the memory of Mumtaj Mahal. It is a burial tomb. তাজমহল মুমতাজ মহলের স্মৃতিতে নির্মিত হয়েছিল। এটি একটি সমাধি।
Let's talk —চলো কথা বলি :
Discuss the Annual Cultural Programme held in your school with your friend.
তোমার বন্ধুর সঙ্গে তুমি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি নিয়ে আলোচনা করো।
Answer : Our school's Annual Cultural Programme was held on 12th September. Teachers and students both performed there. There were performances on singing, dancing etc. We did a play also. There was a prize giving ceremony also for the outstanding students. Parents were also invited. Every one performed really well.
☀ বাংলা অনুবাদ : আমাদের বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল। শিক্ষক ও ছাত্রেরা উভয়েই অংশগ্রহণ করেছিল। গান, নাচ প্রভৃতির অনুষ্ঠান হয়েছিল। আমরা একটি নাটকও করেছিলাম। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানও ছিল অসাধারণ ছাত্রছাত্রীদের জন্য। মা, বাবারাও নিমন্ত্রিত ছিলেন। সবাই খুব ভালো অনুষ্ঠান করেছে।
There was an old man on the border,
Who lived in the utmost disorder,
He danced with the cat
And made tea in his hat
Which vexed all the folks on the border.
Edward Lear
☀ বাংলা অনুবাদ :
একটি বৃদ্ধ মানুষ থাকতেন শেষ প্রান্তে,
তার সবকিছুই ছিল এলোমেলো,
তিনি বিড়ালটির সঙ্গে নাচতেন
এডওয়ার্ড লিয়ার
আর তাঁর টুপিতে চা বানাতেন
চারদিকের সব লোক অবাক হয়ে যেত।
—এডওয়ার্ড লিয়ার
Look at this comic picture and write five sentences about it :
এই মজার ছবিটির দিকে তাকাও এবং এটির সম্বন্ধে পাঁচটি বাক্য লেখো।
Ans. This is a picture of a boy.
He is dancing with his cat.
A hat is on the table.
He is making something in his hat.
He is in pleasant mood.
☀ বাংলা অনুবাদ : এটি একটি ছেলের ছবি। সে তার বিড়ালের সঙ্গে নাচছে। টেবিলের ওপর একটি টুপি আছে। সে তার টুপিতে কিছু বানাচ্ছে। সে খুব আনন্দে রয়েছে।
There was an old man with a beard
Who said, "It is just as I feared-
Two owls and a hen
Four larks and a wren
Have all built their nests in my beard."
-Edward Lear
☀ বাংলা অনুবাদ :
একজন দাড়িওয়ালা বুড়ো ছিল
যে বলত “এটাকেই আমি ভয় পেয়েছিলাম।
দুটো পেঁচা এবং একটি মুরগি
চারটি ভরত পাখি এবং একটি গায়ক পাখি
সবাই এসে আমার দাড়িতে বাসা বানিয়েছে।”
– এডওয়ার্ড লিয়ার
Write five sentences about any dance performance that you have seen. Use capital letters at the beginning of sentences. End every sentence with a full stop,
তোমার দেখা কোনো নাচের অনুষ্ঠান সম্বন্ধে পাঁচটি বাক্য লেখো। বাক্যের শুরুতে বড়ো হাতের অক্ষর এবং শেষে ফুল স্টপ বা দাঁড়ি ব্যবহার করো।
Ans. I saw a dance performance by Vyjantimala at Mahajati Sadan, Kolkata. It helped to refresh my mind. It helped to develop physical fitness. 'Chitrangada' stories was told through dancing. I like Kathak dance.
☀ বাংলা অনুবাদ : আমি কলকাতার মহাজাতি সদনে বৈজয়ন্তীমালার একটি নাচের অনুষ্ঠান দেখেছিলাম। এটি আমার মনকে সতেজ করেছিল। এটি শারীরিক ক্ষমতাকে বৃদ্ধি করে। নাচের মাধ্যমে ‘চিত্রাঙ্গদা'র গল্প বলা হয়েছিল। আমি কত্থক নাচ পছন্দ করি।
Class 5 english new book PDF
👇Class 5 English Text Book Answer :
- Lesson - 2 (A Feat on Feet)
- Lesson - 3 (Phulmani's India)
- Lesson - 4 (Memory in Marble)
- Lesson - 5 (My School Days)
- Lesson - 6 (The Clever Monkey)
- Lesson - 7 (The Rebel Poet)
- Lesson - 8 (Buildings to Remember)
- Lesson - 9 (Bird's Eye)
- Lesson - 10 (A Great Social Reformer)
- Lesson - 11 (The Finishing Point)
- Lesson - 12 (Beyond Baiers)
Tags : class 5 english lesson 3 solutions, class 5 english lesson 3 activity 10, class 5 english lesson 3 bengali meaning, class 5 english lesson 3 phulmanis india, class 5 english lesson 3 question answer, class 5 english lesson 3 phulmani's india, activity solution class 5 english lesson 3





